সৌদির সড়কে দুর্ঘটনায় ভাঙ্গার প্রবাসী যুবকের মৃত্যুসৌদি আরবের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাওন মির্জা। বুধবার (৬ মে) বিষয়টি পরিবারের বরাতে নিশ্চিত করেছেন ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও অ্যাডভোকেট জহুরুল হক মিঠুন।নিহত শাওন মির্জার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নওপাড়া গ্রামে। তিনি সাবেক পুলিশ সদস্য মরহুম জাহিদ মির্জার একমাত্র ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান শাওন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। তিন বোন, এক ভাই ও বৃদ্ধ মাকে নিয়ে তার পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।জহুরুল হক মিঠুন জানান, গত মঙ্গলবার খাবার সরবরাহ করতে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন শাওন। ফেরার পথে সড়কে ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
/বিএসএস