জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ হাজার ১৬১ কোটি টাকা। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে এই রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মাসজুড়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা নিয়মিতভাবে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে অর্থ পাঠিয়েছেন। ফলে জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।অর্থনীতিবিদদের মতে, বৈধ পথে অর্থ পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা এবং প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির কারণে রেমিট্যান্সের প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। এই প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় নির্বাহ এবং সামগ্রিক অর্থনীতিতে স্বস্তি আনতে সহায়ক হবে।
/বিএসএস