জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর সেখানে উগ্রবাদীদের উত্থান ঘটেছে এবং বাংলাদেশকে নিয়ে নেতিবাচক মন্তব্যের পরিমাণও বেড়েছে।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিবেশী দেশের নতুন বিজয়ীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের মন্তব্য না করাই শ্রেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, সরকার উপজেলা পরিষদ বিলুপ্ত করার উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, এ ধরনের অপশাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হলে এর ফল উল্টো হতে পারে।
একই অনুষ্ঠানে সংসদ সদস্য হান্নান মাসউদ সরকারের প্রতি ‘শুভ বুদ্ধির উদয়’ হওয়ার আহ্বান জানান। তিনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।
/এসএন