সোমবার (৩ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা স্মৃতি হলে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় এ প্রতীকী কর্মসূচি পালন করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে নাসীরুদ্দীন পাটওয়ারী কিছু সময়ের জন্য মঞ্চের আড়ালে যান। পরে চোখে ব্যান্ডেজ বেঁধে মঞ্চে ফিরে এসে বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যে চেয়ারে বসে আছেন, সেটি জনগণের চেয়ার। তার দাবি, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ সেই চেয়ার কেড়ে নেবে।
তিনি আরও বলেন, সংসদে আলোচনার মাধ্যমে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে নিয়ে আদালতের মাধ্যমে সেটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে সংঘর্ষে জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরী গুরুতর আহত হন। চিকিৎসকদের মতে, আঘাতের কারণে তার একটি চোখের গোলক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই চোখে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই।
/এসএন