• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম


দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময় সভা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৬ পিএম

আগামী ১৮ সেপ্টেম্বর দিল্লিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই ভারতের রাজধানীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।টাইমস অব বাংলাদেশ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই মতবিনিময় সভায় দিল্লি ও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ২১ জন নেতা অংশ নেবেন।কেন্দ্রীয় কমিটির নেতাদের বাইরে সভায় উপস্থিত থাকবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল।আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সোমবার সংবাদমাধ্যমটিকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘ভারতে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’তবে এ বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা থাকছে না বলেও জানিয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

/বিএসএস