• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পিএম


ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৬:৪৫ পিএম

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার (১৪ সেপ্টেম্বর) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে জামায়াতের প্রার্থী করা হয়েছে সাদিক কায়েমকে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে সেলিম উদ্দিনকে।এর মধ্য দিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনেই মেয়র পদে নিজেদের প্রার্থী নির্ধারণ করল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

/বিএসএস