• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম


ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দুই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ আগস্ট ২০২৬ ১২:১৮ এএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ফরাজী ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল লিমিটেড ও মাদানী হসপিটাল লিমিটেড।বুধবার (২৬ আগস্ট) পৃথক সময়ে আয়োজিত এসব ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেন। ফরাজী হাসপাতাল বারিধারা ও মাদানী হসপিটাল আয়োজিত ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের প্রায় পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।ক্যাম্পে আগত রোগীদের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং ফিজিওথেরাপি সেবায় বিশেষ ছাড়েরও ব্যবস্থা রাখা হয়।ফরাজী হাসপাতাল বারিধারার সিইও মুহাম্মদ মাঈন উদ্দীন বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং চিকিৎসাসেবায় সহযোগিতা করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।মাদানী হসপিটাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাচারের অন্যতম অংশ মানবসেবা। নবীজীর জীবনী থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এমন মানবিক আয়োজনকে স্বাগত জানান তারা।

/বিএসএস