যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে হামলার সময় গাড়িতে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক-সহ অন্য নেতারা নিরাপদে রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।বুধবার (৩ জুন) বেলা সোয়া ১টার দিকে যশোরের বেনাপোল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এনসিপির নেতাকর্মীদের দাবি, বেনাপোল বাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরকে লক্ষ্য করে ‘চোরাগোপ্তা’ হামলা চালানো হয়। এতে অন্তত চারজন আহত হন।আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।দলীয় সূত্র জানায়, হামলার সময় গাড়িতে অবস্থানরত নাসীরুদ্দীন পাটওয়ারী, ফরিদুল হকসহ কেন্দ্রীয় নেতারা নিরাপদে ছিলেন এবং তাদের কেউ আহত হননি।বেনাপোল সীমান্তে জোরপূর্বক ‘পুশ-ইন’-এর প্রতিবাদে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী বেনাপোল সফরে যান।
ওই সফর চলাকালেই তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
/বিএসএস