বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, ইতিহাসকে গুছিয়ে ড্রয়ারে সুন্দরভাবে সাজিয়ে রাখা সম্ভব নয়। তার ভাষায়, ইতিহাস মানুষের অন্তরে জীবন্ত হয়ে থাকে।
বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে জাইমা রহমান সবাইকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, জাদুঘর ঘুরে দেখার সময় বিষয়গুলো আত্মস্থ করতে, বুঝতে এবং গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। একজন বাংলাদেশি হিসেবে এটিকে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব বলে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার একটি উদ্ধৃতি তুলে ধরেন। উদ্ধৃতিতে বলা হয়, ‘প্রকৃত মীমাংসা সহজে আসে না, কিন্তু যখন আমরা সম্মিলিতভাবে আমাদের ইতিহাসের সত্যের মুখোমুখি হওয়ার সাহস রাখি, তখন তা সম্ভব হয়।’
/এসএন