• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৬:৩৫ এএম


কুয়াকাটার আকাশে রহস্যময় বস্তু! কোনো মিসাইল নাকি মহাকাশযান?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ মে ২০২৬ ১১:২৬ পিএম

সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কুয়াকাটার আকাশে হঠাৎ দেখা মিলেছে রহস্যময় এক আলোর। শুক্রবার সন্ধ্যার দিকে আকাশে ভাসমান অদ্ভুত আকৃতির বিশালাকার আলো দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, এমন দৃশ্য তারা আগে কখনও দেখেননি। মুহূর্তের মধ্যেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই আকাশে দেখা যাওয়া ওই আলো নিয়ে নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন।

কেউ এটিকে ভিনগ্রহের কোনো মহাকাশযান বলে ধারণা করছেন। আবার কেউ মনে করছেন এটি কোনো ক্ষেপণাস্ত্র কিংবা অন্য কোনো উড়ন্ত বস্তু হতে পারে।

ঢাকা থেকে কুয়াকাটা সৈকতে বেড়াতে আসা পর্যটক জীবন মণ্ডল বলেন, “এটা কি কোনো মিসাইল? এ রকম দৃশ্য আগে কখনও দেখিনি। ইরান-আমেরিকার চলমান উত্তেজনার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা, নাকি প্রতিবেশী দেশ ভারতের কোনো মহড়ার অংশ—তা নিয়েও মনে প্রশ্ন জাগছে।”

তবে আকাশে দেখা যাওয়া রহস্যময় ওই আলোর প্রকৃত উৎস সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্যও মেলেনি।