দেশের সব মুজিব কর্নারকে ‘জুলাই কর্নারে’ রূপান্তরের প্রস্তাবদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে থাকা সব ‘মুজিব কর্নার’কে ‘জুলাই কর্নারে’ রূপান্তরের প্রস্তাব দিয়েছেন সংসদ সদস্য (এমপি) মারদিয়া।তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও স্মৃতি সংরক্ষণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ‘জুলাই কর্নার’ স্থাপন করা যেতে পারে। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ঘটনাপ্রবাহ ও এর তাৎপর্য তুলে ধরা সম্ভব হবে।
এমপি মারদিয়া বলেন, যেসব প্রতিষ্ঠানে বর্তমানে ‘মুজিব কর্নার’ রয়েছে, সেগুলোকে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্বিন্যাসের মাধ্যমে ‘জুলাই কর্নারে’ রূপান্তর করা যেতে পারে। এসব কর্নারে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের তথ্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও উপকরণ সংরক্ষণ করা যেতে পারে।তিনি আরও বলেন, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি ও এর তাৎপর্য সম্পর্কে জানাতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া জরুরি।
/বিএসএস