• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম


অতিরিক্ত প্রিজারভেটিভ, তিন প্রতিষ্ঠানের কেক-পাউরুটি বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ জুলাই ২০২৬ ২:৪৭ পিএম

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ (সংরক্ষণকারী রাসায়নিক) ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের কাস্টার্ড কেক ও ব্রেড (পাউরুটি) বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে ভোক্তাদের এসব পণ্য কেনা ও খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএফএসএ জানায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তিনটি পণ্যে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি প্রিজারভেটিভ পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে এসব পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড তাদের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ বাজার থেকে প্রত্যাহার করবে।

এ ছাড়া ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেড-কে ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেড-কে ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ও ল্যাবভিত্তিক পরীক্ষা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)

/এএসএফ