• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:৫৬ পিএম


লেবা/ননে পানি শোধনাগারে ইস/রাইলের হামলা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ এপ্রিল ২০২৬ ৫:০০ পিএম

দক্ষিণ লেবাননের বাতুলিয়া শহরে একটি পানি শোধনাগার লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এ তথ্য জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের ওই এলাকায় বসবাসকারী মানুষের জন্য শোধনাগারটিই ছিল পানির প্রধান এবং একমাত্র উৎস। হামলার ফলে স্থানীয় বাসিন্দাদের পানির সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে সংস্থাটি আরও জানিয়েছে, একই সময়ে দক্ষিণ লেবাননের আল-বাইয়াদ এলাকায় একটি পর্যটন রিসোর্টও ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।
এ ঘটনার পর দক্ষিণ লেবাননে উত্তেজনা আরও বেড়েছে বলে জানা