• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম


সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপ/ণাস্ত্র হাম/লা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ১:০২ পিএম

সৌদি আরবের ভূখণ্ডে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত প্রায় চার মাসের মধ্যে সৌদি আরবের মাটিতে তেহরানের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি সামরিক হামলার ঘটনা।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক বিশেষ সংবাদদাতা যুক্তরাষ্ট্রের একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রথম এ হামলার তথ্য প্রকাশ করেন।

তবে শনিবারের এই আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা সৌদি আরবে অবস্থিত ঠিক কোন মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে প্রকাশিত তথ্যে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে সর্বশেষ সরাসরি সামরিক হামলা চালিয়েছিল তেহরান। প্রায় চার মাস পর আবারও সৌদি আরবের অভ্যন্তরের একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান।

এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া দুই দেশের যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ ভেঙে যাওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র পাল্টাপাল্টি সামরিক সংঘাত চলছে। সেই চলমান উত্তেজনার ধারাবাহিকতায় সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

/এসএন