• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৭ এএম


ফের বাড়ল তেলের দাম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ এপ্রিল ২০২৬ ১০:৪২ এএম

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বন্ধের আলোচনা থেমে যাওয়ায় বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জুনে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৯১ ডলার বা ১ দশমিক ৬২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৯ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে। টানা নবম দিনের মতো এই বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রয়েছে।
অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্স ৫৩ সেন্ট বা ০ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে উঠেছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, বাজারে তেল সরবরাহে দীর্ঘস্থায়ী ব্যাঘাতের আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের প্রভাব কীভাবে কমানো যায়, তা নিয়ে তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করেছেন।