বাংলাদেশের ভাইরাল হওয়া সেই মহিষ যার নাম রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সাথে চেহারার মিল থাকায় এই নাম দাবি করেন মহিষটির মালিক। মহিষটি ভাইরাল হয়ে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। আন্তর্জাতিক প্রায় সবগুলো গণমাধ্যমে এই মহিষটি নিয়ে নিউজ হয়েছে ইতিমধ্যেই।
এবার মহিষটি নিয়ে মুখ খুললেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প নিজেই। ট্রুথ সোশাল মিডিয়ায় তার ভেরিফাইড একাউন্ট থেকে পোস্ট করেন তিনি। তার পোস্টে ট্রাম্প মহিষটির প্রশংসা করেন এবং এরকম মহিষ উৎপাদনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান।