• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৭ এএম


হরমুজ প্রণালিতে ‘ডলফিন’ সাবমেরিন মোতায়েন করল ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ মে ২০২৬ ৭:৫০ পিএম

হরমুজ প্রণালিতে দেশীয় প্রযুক্তির বিশেষ সাবমেরিন মোতায়েন করেছে ইরানকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে শত্রুপক্ষের রণতরী মোকাবিলায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশেষ হালকা সাবমেরিন মোতায়েন করেছে ইরান। দেশটির নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি রোববার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নৌবাহিনীর কর্মকর্তারা ভালোবেসে এসব সাবমেরিনকে ‘পারস্য উপসাগরের ডলফিন’ নামে ডাকেন। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও অপারেশনাল প্রয়োজন বিবেচনায় অত্যাধুনিক এই ডুবোজাহাজগুলো হরমুজ প্রণালির সমুদ্রতটে কৌশলগতভাবে মোতায়েন করা হয়েছে।রিয়ার অ্যাডমিরাল ইরানি জানান, হালকা হলেও এসব সাবমেরিন অত্যন্ত শক্তিশালী। এগুলো দীর্ঘ সময় গভীর সমুদ্রে গোপনে অবস্থান করতে সক্ষম।

সেখান থেকে শত্রুপক্ষের সন্দেহভাজন যেকোনো ভেসেল বা রণতরীকে শনাক্ত, ট্র্যাক এবং প্রয়োজন হলে দ্রুত হামলা চালানো সম্ভব।ইরানের ক্রমবর্ধমান সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতার অংশ হিসেবে এই সাবমেরিন বহর আরও সম্প্রসারণ করা হচ্ছে বলেও জানান তিনি।সম্প্রতি ‘ডেনা’ ডেস্ট্রয়ারের শহীদদের স্মরণে আয়োজিত একটি বিশেষ সামরিক অভিযানে এসব ‘ডলফিন’ সাবমেরিন সমুদ্রপৃষ্ঠে উঠে নিজেদের সক্ষমতার প্রদর্শন করে। পরে বিভিন্ন রণকৌশল ও মহড়া শেষে আবারও পানির নিচে ফিরে যায় সাবমেরিনগুলো।

বর্তমানে এগুলো বিশেষ মিশনে হরমুজ প্রণালির গভীর সমুদ্রে মোতায়েন রয়েছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী।বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই ইরানের এই পদক্ষেপ দেশটির সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব প্রদর্শনের কৌশলগত বার্তা বহন করছে।

/বিএসএস