• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম


বাড়ছে ব্যবধান

তৃণমূলকে ছাড়িয়ে বিজেপির বড় লিড, সরকার গঠনের সম্ভাবনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ মে ২০২৬ ২:২১ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে এবং প্রাথমিক ফলাফলের প্রবণতায় বিরোধী দল বিজেপি এগিয়ে রয়েছে। গণনার অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ব্যবধানও ক্রমেই বাড়ছে।

এই পরিস্থিতিতে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত গণনার প্রবণতা অনুযায়ী, বিজেপি ১৯০টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৯টি আসনে।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার মোট ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। ফলে বর্তমানে ২৯৩টি আসনের ভোট গণনা চলছে।

/এসএন