• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:১৭ পিএম


ভোট গণনা শুরু, তামিলনাড়ুতে চমক দেখাচ্ছে থালাপতি বিজয়ের দল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ মে ২০২৬ ১:১৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে গণনা কার্যক্রম শুরু হয়।

তামিলনাড়ুতে প্রাথমিক ফলাফলের প্রবণতায় দক্ষিণী চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।

সকাল থেকে ক্ষমতাসীন ডিএমকে এবং বিজয়ের দল টিভিকের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করে।

স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলের হিসাবে দেখা গেছে, টিভিকে ১০৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে রয়েছে ৫০টি আসনে। এছাড়া ৭৭টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে এডিএমকে জোট।

নির্বাচন-পরবর্তী বুথফেরত জরিপগুলোতে বেশিরভাগ সংস্থা ডিএমকের জয়ের পূর্বাভাস দিয়েছিল। তবে জেভিসি এক্সিট পোলসহ কয়েকটি জরিপে এনডিএ জোট এবং থালাপতি বিজয়ের দলের পক্ষে ফল আসার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছিল।

এদিকে একই সময়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক প্রবণতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৭৫টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১১৫টি আসনে।

অন্যদিকে আসামে বিজেপি জোট ৯৩টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে কংগ্রেস জোট এগিয়ে আছে ২৫টি আসনে

/এসএন