ভবানীপুরে এগিয়ে মমতা, তবে রাজ্যজুড়ে প্রাথমিক ফলে লিড বিজেপিরপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনায় শুরুতে পিছিয়ে থাকলেও সময়ের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ভবানীপুর আসনে তিনি প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে পেছনে ফেলে এগিয়ে গেছেন। তবে রাজ্যজুড়ে প্রাথমিক ফলাফলে এখনও এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানায়, ভবানীপুরে প্রথম রাউন্ড গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ১ হাজার ৯৯৬ ভোটে এগিয়ে আছেন। এ রাউন্ডে শুভেন্দু অধিকারী পেয়েছেন ১ হাজার ৬৭০ ভোট, আর মমতা পেয়েছেন ৩ হাজার ৬৬৬ ভোট।গত নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দুর কাছে দুই হাজারের কম ভোটে হেরে বিধানসভা সদস্যপদ হারান মমতা। ফলে মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখতে তাকে ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়তে হয়েছিল। এবারও শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নন্দীগ্রামে তিনি এগিয়ে রয়েছেন।কলকাতার ভবানীপুর আসনটি ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেস-এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ওই বছর উপনির্বাচনের মাধ্যমে এখান থেকেই বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যজুড়ে প্রাথমিক ফলাফলসকাল সাড়ে ১০টা পর্যন্ত ২৯৪ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার সীমা ১৪৮ অতিক্রম করেছে বিজেপি। প্রাথমিক ফলাফলে দলটি ১৬৮টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১১৬ আসনে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এগিয়ে রয়েছে দুটি আসনে।উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৫ আসনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছিল। তবে এবারের ভোটগণনার প্রাথমিক চিত্রে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের আভাস মিলছে।
/বিএসএস