যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানটি ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বড় পরিসরে এক মাসের মধ্যেই অনুষ্ঠানটি পুনঃনির্ধারণ করা হবে। তিনি আবারও এই আয়োজন সফলভাবে সম্পন্ন করার আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত শনিবার রাতে ওয়াশিংটন হিলটনের বলরুমে আয়োজিত এই নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্পসহ শত শত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
তবে অনুষ্ঠানের বাইরে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র এক হামলাকারী প্রেসিডেন্ট প্রশাসনের সদস্যদের লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়, যা পুরো আয়োজনকে উদ্বেগের মধ্যে ফেলে দেয়।