• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ এএম


ধ্বংসস্তূপের মাঝেও আনন্দ, গা/জা/য় ৩০০ দম্পতির বিয়ে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ৪:৫২ পিএম

যুদ্ধবিধ্বস্ত গাজায় অঞ্চলে একদিনে ৩০০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় মধ্য গাজায় এই আয়োজন করা হয়। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিদের পরিবারের সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রায় ২০ হাজার মানুষ এই গণবিয়ে প্রত্যক্ষ করতে জড়ো হন।

আমিরাতের ‘গালান্ত নাইট ৩’ কর্মসূচির আওতায় এই আয়োজন করা হয়। মূলত আর্থিক অসচ্ছলতার কারণে যারা বিয়ে করতে পারছিলেন না, তাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গণবিয়ের জন্য কয়েক হাজার আবেদন জমা পড়ে। সেখান থেকে বাছাই করে ৩০০ যুগলকে নির্বাচন করা হয়। গত ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছিল।

আয়োজকরা জানান, অবিবাহিত ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে এই গণবিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের পাশাপাশি নবদম্পতিদের বিভিন্ন উপহারও দেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পুরো আয়োজনে ফিলিস্তিনি সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয় এবং অনুষ্ঠানে আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।