মাত্র ৬ ঘণ্টা ১৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াত, আলোচনায় ১৫ বছরের ফিলিস্তিনি কিশোরীমাত্র ৬ ঘণ্টা ১৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াত শেষ করেছে ১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরী হুর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি সংবাদচিত্রে এমন দাবি করা হয়েছে। এ নিয়ে অনলাইনে আলোচনা তৈরি হয়েছে।দ্য ডেইলি ইনকিলাবের প্রকাশিত সংবাদচিত্রে হুরকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। ছবির একাংশে তাকে পবিত্র কোরআন হাতে তিলাওয়াত করতে দেখা গেছে। অন্য একটি ছবিতে এক নারীকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত অবস্থায় রয়েছে সে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে কিশোরীর নাম হুর আবদিন (Hoor Abdeen) বলে উল্লেখ করা হয়েছে। এসব পোস্টে তাঁর বয়স ১৫ বছর এবং বাড়ি জেরুজালেমের উত্তরে ফিলিস্তিনি শহর আল-রাম এলাকায় বলে দাবি করা হয়েছে।প্রচারিত তথ্য অনুযায়ী, হুর এক বৈঠকে স্মৃতি থেকে সম্পূর্ণ পবিত্র কোরআন তিলাওয়াত করেছে। এ জন্য সময় লেগেছে ৬ ঘণ্টা ১৫ মিনিট বলে উল্লেখ করা হয়েছে।
/বিএসএস