১২ সন্তানের মা, সন্তান লালন-পালনের স্বীকৃতি হিসেবে পুতিনের সম্মাননা পেলেন মুসলিম নারী
রাশিয়ায় বড় পরিবার গড়ে তোলা এবং সন্তান লালন-পালনের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন মুসলিম-অধ্যুষিত দাগেস্তান অঞ্চলের ১২ সন্তানের জননী বুরলিয়াত মেজিদোভা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে তাঁকে ‘মাদার হিরোইন’ বা ‘বীরমাতা’ পদক দেওয়া হয়েছে।
আমেরিকা বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুন আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে মস্কোর ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে বুরলিয়াত মেজিদোভাকে এ সম্মাননা দেওয়া হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিনিধিদের দপ্তর ও সংবাদমাধ্যম ভেদোমস্তির প্রতিবেদন অনুযায়ী, বড় পরিবার গড়ে তোলা, সন্তানদের লালন-পালন এবং পারিবারিক দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।
বুরলিয়াত মেজিদোভা মুসলিম-অধ্যুষিত দাগেস্তান অঞ্চলের বাসিন্দা। তাঁর মতো বড় পরিবারের অভিভাবকদের সম্মানিত করার মাধ্যমে সন্তান লালন-পালন ও পারিবারিক দায়িত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
রাশিয়ায় ‘মাদার হিরোইন’ পদক বড় পরিবার গড়ে তোলা মায়েদের দেওয়া একটি রাষ্ট্রীয় সম্মাননা। সন্তান লালন-পালন ও পরিবারের প্রতি দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক দেওয়া হয়।
/এএসএফ