• ঢাকা
  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ এএম


১৩০ বছর বয়সে হজ করা আলজেরীয় নারী সারহুদার ইন্তেকাল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ অক্টোবর ২০২৬ ৭:৫৭ এএম

আলজেরিয়ার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নারী হিসেবে পরিচিত হাজ্জা সারহুদা সিতিতি মারা গেছেন। প্রচলিত জন্মসন অনুযায়ী, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩২ বছর। সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া তাঁর হজ পালনের একটি ভিডিও প্রকাশের পাশাপাশি তাঁর মৃত্যুর খবরও সামনে এনেছে।মাত্র ২০ বছর বয়সে বিয়ে করেছিলেন সারহুদা। তাঁর ১৫ সন্তান ছিল। জীবনের অধিকাংশ সময় সন্তান, নাতি-নাতনি এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাটিয়েছেন তিনি। দীর্ঘ জীবনে পরিবারের কয়েক প্রজন্মকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন এই নারী।আলজেরিয়ার তেবেসা শহরে পরিবারের সঙ্গে বসবাস করতেন হাজ্জা সারহুদা। তাঁর দীর্ঘ জীবন দেশটির ইতিহাস ও সমাজের বিভিন্ন প্রজন্মের পরিবর্তনের সঙ্গে জড়িয়ে রয়েছে।তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আলজেরিয়ায় শোকের পাশাপাশি তাঁর দীর্ঘায়ু ও জীবনকাহিনি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জীবনের শেষ পর্যায়েও হজ পালনের ঘটনা তাঁকে ঘিরে মানুষের আগ্রহ বাড়িয়েছে।

/বিএসএস