ইরান যুদ্ধ বন্ধে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত পুতিন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ লক্ষ্যে ইরানকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন তিনি।বৃহস্পতিবার তুর্কমেনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে পুতিন এ প্রস্তাব দেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং তা বন্ধে কূটনৈতিক উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।এ সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সংঘাতের কূটনৈতিক সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে তেহরান। যুদ্ধ বন্ধে আলোচনার পথ থেকে ইরান সরে আসবে না বলেও জানান তিনি।অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ বন্ধে তেহরান ‘প্রকৃত প্রচেষ্টা’ চালিয়েছে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর বক্তব্যে সংঘাত নিরসনে ইরানের কূটনৈতিক উদ্যোগের বিষয়টি উঠে আসে।মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানে রাশিয়ার এই সহায়তার প্রস্তাব এবং ইরানের কূটনৈতিক প্রচেষ্টা সংঘাত নিরসনের সম্ভাব্য উদ্যোগ নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।
/বিএসএস