• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম


হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার ঘোষণা ট্রাম্পের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ আগস্ট ২০২৬ ৫:৫৮ পিএম

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১৫ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিউইয়র্কের গার্ডেন সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। সেখানে তিনি বলেন, ‘খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছি।’

ট্রাম্পের এই বক্তব্যের পর এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানেরই আছে এবং চিরকাল ইরানেরই থাকবে।’

আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। এরই মধ্যে তেলের দাম দ্রুত বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালনপ্রতি ৪ ডলারে গিয়ে ঠেকেছে।

জ্বালানির এই মূল্যবৃদ্ধির বিষয়ে নিজের অবস্থানও তুলে ধরেছেন ট্রাম্প। তিনি মার্কিন জনগণকে জ্বালানি খরচের ক্ষেত্রে ‘সামান্য একটু বেশি মূল্য’ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

/এসএন