• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ এএম


যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোন আলোচনা নেই: ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ আগস্ট ২০২৬ ৯:৫৪ এএম

গত দুই দিনে ইরান ও যুক্তরাষ্ট্র— দুই দেশই তাদের বক্তব্যে আরও কঠোর অবস্থান নিয়েছে।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই মঙ্গলবার বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

এর এক দিন আগে সোমবার ট্রাম্প নতুন করে দাবি করেন, গত ৫০ বছরের যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহত ব্যক্তিদের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে।

সংঘাত চলাকালে ট্রাম্প কখনো পরিস্থিতি আরও উত্তপ্ত করার হুমকি দিয়েছেন, আবার কখনো বলেছেন, শান্তিচুক্তি খুব কাছাকাছি।

মঙ্গলবার ওহাইও সফর শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ইরান ভালোই চলছে, একেবারেই ভালো চলছে।”

তিনি বলেন, “৫০ বছর ধরে মধ্যপ্রাচ্যে একটি দেশ অন্যদের ওপর দাদাগিরি করেছে। আসলে ৫১ বছরও বলা যায়, যদি বিষয়টি এভাবে চিন্তা করেন… এখন তারা আর মধ্যপ্রাচ্যের সেই দাদাগিরি করা দেশ নয়।”