• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ এএম


ইরাক ছাড়ছে মার্কিন সেনারা, প্রত্যাহার শেষ হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ আগস্ট ২০২৬ ৯:৪১ এএম

ইরাক থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। বুধবার (১২ আগস্ট) ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিবৃতি দেওয়া হয়। জুলাইয়ের মাঝামাঝি ওয়াশিংটন সফরের সময়ও এ বিষয়ে আলোচনা করেছিলেন আলী আল জাইদি।

বিবৃতিতে বলা হয়েছে, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে।

এর পর ইরাক ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার দিকে এগিয়ে যাবে। এ ক্ষেত্রে দুই দেশের সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে ইরাকে বর্তমানে কতজন মার্কিন সেনা রয়েছে বা তাদের কোথায় সরিয়ে নেওয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

সূত্র: আল-জাজিরা

/এএসএফ