• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৯:৪৩ এএম


“এখন থেকে প্রতিটি হামলার জবাব আরও কঠোরভাবে দেয়া হবে”- ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুলাই ২০২৬ ৪:২১ পিএম

শত্রুদের যেকোনো ভবিষ্যৎ হামলার বিরুদ্ধে আগের চেয়ে আরও কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী।

ইরান-ইরাক যুদ্ধের শেষ পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক অভিযান ‘অপারেশন মারসাদ’-এর বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

তাসনিম সংবাদ সংস্থার প্রকাশিত ওই বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, তারা আগের তুলনায় আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে এবং সম্ভাব্য যেকোনো হুমকি, ষড়যন্ত্র ও আগ্রাসন মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় ইরানের সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে। একই সঙ্গে ভবিষ্যতে শত্রুদের যেকোনো আগ্রাসনের জবাব আগের চেয়ে আরও কঠোরভাবে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তেহরানের পক্ষ থেকে এ বার্তা এসেছে। দুই দেশের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা

/এএসএফ