• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১২ এএম


নরমাল ডেলিভারিতে উৎসাহ দিতে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুলাই ২০২৬ ১:৪৬ পিএম

সরকারি পর্যায়ে দেশে ২৫ হাজার ধাত্রী (মিডওয়াইফ) এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এসব ধাত্রী গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারিতে উৎসাহিত করতে কাজ করবেন।

শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “সরকারি পর্যায়ে দেশে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে। তারা মায়েদের নরমাল ডেলিভারিতে উৎসাহ দেবেন। পাশাপাশি ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।”

তিনি আরও জানান, দেশের স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে মাতৃস্বাস্থ্যসেবা জোরদার, নরমাল ডেলিভারি বাড়ানো এবং সারাদেশে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

/এএসএফ