চ্যানেল আইয়ের জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ‘টু দ্য পয়েন্ট’, ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে তিনি দর্শকদের কাছে সুপরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।
শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটর এলাকার একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে তাদের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়।
দীপ্তি চৌধুরীর স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি পেশায় একজন শিক্ষক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিয়ের বিষয়ে দীপ্তি চৌধুরী জানান, এটি তাদের আকদ অনুষ্ঠান ছিল। পরবর্তীতে বিয়ের সংবর্ধনা আয়োজন করা হবে। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
/এসএন