ক্যারিয়ারের শুরুর দিকেই ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, এমনটাই জানিয়েছেন তার সাবেক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী জিশান কোরেশি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ওই ঘটনার বর্ণনা দেন। তার ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ মুক্তির পরপরই একটি বিমানবন্দরে।
ইমিগ্রেশন শেষ করে আলিয়া একা একটি কোণে দাঁড়িয়ে ছিলেন। তখন তার নিরাপত্তা দলের অন্য সদস্যরা লাইনে ছিলেন। সে সময় বিমানবন্দরের কিছু কর্মী ও কাস্টমস কর্মকর্তারা তাকে ঘিরে ছবি তোলার চেষ্টা করেন।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেকেই খুব কাছাকাছি চলে এসে সেলফি তুলতে চেষ্টা করেন, এমনকি কেউ কেউ তার কাঁধ ও গলায় হাত দেন বলেও অভিযোগ করেন জিশান। এতে আলিয়া আতঙ্কিত হয়ে পড়েন।
পরে নিরাপত্তারক্ষী জিশান দ্রুত সেখানে পৌঁছে ভিড় সরিয়ে তাকে নিরাপদে সরিয়ে নেন। তিনি বলেন, সেখানে উপস্থিত অনেকে দায়িত্বশীল পদে থাকলেও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি কোনো সম্মান দেখাননি।
এই ঘটনাটি আবারও সেলিব্রিটিদের নিরাপত্তা এবং ব্যক্তিগত সীমারেখা নিয়ে প্রশ্ন তুলেছে।