• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১২:০৪ এএম


বাড়ল ভোজ্যতেলের দাম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ এপ্রিল ২০২৬ ৪:৪০ পিএম

দেশের বাজারে বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি খোলা সয়াবিনের দাম পড়বে ১৭৯ টাকা।

এর আগে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৫ টাকায় বিক্রি হচ্ছিল।