• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১০:১৩ এএম


আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ মে ২০২৬ ১১:৫২ এএম

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নীতিনির্ধারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

/বিএসএস