• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৩:৫৮ এএম


মেহেরপুরে স্কুল ফিডিংয়ের গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ৮:২৮ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাবারবাহী গাড়ির ধাক্কায় আমির হামজা নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা রামনগর গ্রামের হাকিম আলীর ছেলে এবং ওই বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত রুটি, কলা ও ডিম নিয়ে একটি গাড়ি বিদ্যালয়ে প্রবেশের সময় পেছনের দিকে যাচ্ছিল। এ সময় স্কুল মাঠে অবস্থান করা আমির হামজা গাড়িটির ধাক্কায় চাকার নিচে চাপা পড়ে।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।

/বিএসএস