সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মিড-ডে মিলের খাবার প্রধান শিক্ষিকার ব্যাগে রাখার অভিযোগের ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা বিভাগ।
শনিবার (২৭ জুন) সকালে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তাদের নজরে এসেছে।
এ ঘটনার পর উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, তদন্ত কমিটিকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
/এসএন