• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম


মহেশখালীর দুই এলএনজি টার্মিনালে বিপর্যয়, কমেছে গ্যাস সরবরাহ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ আগস্ট ২০২৬ ২:৪৬ পিএম

মহেশখালীর দুটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি ও বৈরী আবহাওয়ার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ৬৩ শতাংশ কমে গেছে। বুধবার সকাল পর্যন্ত টার্মিনাল দুটির ১ হাজার ১০০ এমএমসিএফডি সক্ষমতার বিপরীতে গ্যাস সরবরাহ হয়েছে মাত্র ৪১০ এমএমসিএফডি।

এর প্রভাব পড়েছে চট্টগ্রামের গ্যাস সরবরাহ ব্যবস্থায়। নগরীতে দৈনিক গ্যাসের চাহিদা ৩৫০ এমএমসিএফডি হলেও সরবরাহ নেমে এসেছে ২১০ এমএমসিএফডিতে। ফলে সেখানে প্রায় ৪০ শতাংশ ঘাটতি তৈরি হয়েছে।

গ্যাসের চাপ কমে যাওয়ায় চট্টগ্রামের বিভিন্ন সিএনজি স্টেশনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে গ্যাসের সংকটে শিল্পকারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। আবাসিক গ্রাহকরাও রান্নাবান্নায় ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মহেশখালীর এলএনজি টার্মিনাল দুটির কার্যক্রম স্বাভাবিক হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়বে। এতে চট্টগ্রামসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গ্যাসের চাপ ও সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে।

/এএসএফ