• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ এএম


কুরবানির বর্জ্য অপসারণে মাঠে প্রধানমন্ত্রী, ঘুরে দেখলেন নগরীর নানা এলাকা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ মে ২০২৬ ৭:২৮ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় কুরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হন।

রাজধানীতে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, তা দেখতে তিনি সরাসরি বিভিন্ন এলাকা পরিদর্শনে যান।তিনি জানান, প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান-১ মোড় হয়ে হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, তালতলা মার্কেট ও বাসাবো এলাকা অতিক্রম করে। পরে তিনি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাস টার্মিনাল, যাত্রাবাড়ী, ধোলাইখাল, দয়াগঞ্জ, নারিন্দা, রায়সাহেব বাজার, নয়া বাজার, বংশাল, গুলিস্তান ও শাহবাগ এলাকার সড়ক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।

এ ছাড়া এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, ধানমন্ডি, মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী এলাকার সড়ক পরিস্থিতিও তিনি ঘুরে দেখেন।

উপ-প্রেস সচিব আরও জানান, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালান এবং প্রতিটি ট্রাফিক সিগন্যাল মেনে প্রয়োজনীয় স্থানে গাড়ি থামান। রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সড়কের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।

/বিএসএস