আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশের এক যুবকের ইসলাম ধর্ম গ্রহণকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক আইনি ও সামাজিক বিতর্ক।
জানা গেছে, উত্তর প্রদেশের বাসিন্দা বিশাল কাশ্মীরের কুপওয়ারায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তার নতুন নাম রাখা হয় ‘মোহাম্মদ হামজা’।
ঘটনার পর যুবকের বাবা দাবি করেছেন, তার ছেলেকে জোরপূর্বক ধর্মান্তর করা হয়েছে। এ অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
তবে কুপওয়ারার জামিয়া মসজিদ কমিটি লিখিত বিবৃতিতে জানিয়েছে, যুবকটি সম্পূর্ণ সজ্ঞানে এবং স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন।
মসজিদ কমিটির দাবি, ধর্মান্তরের আগে যুবকের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং তিনি নিজের ইচ্ছাতেই এ সিদ্ধান্ত নেন।
এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
ভারতে ধর্মান্তর ইস্যু দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিকভাবে সংবেদনশীল একটি বিষয়। বিভিন্ন রাজ্যে এ বিষয়ে বিশেষ আইনও রয়েছে।
/এএসএফ