• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম


মালয়েশিয়ায় ৩২ অভিযানে ১৫০ অবৈ’ধ অভিবাসী আট’ক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ মে ২০২৬ ১১:২৮ পিএম

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন রোধে অভিযান জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ৬ মে প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং অভিবাসন সুবিধার অপব্যবহার ঠেকাতে ধারাবাহিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, গত ৪ মে দেশজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ৩২টি বিশেষ অভিযান পরিচালনা করে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। এসব অভিযানে ১৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। একই সঙ্গে বৈধ নথিপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে ১৩ জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক ভিজিট পাশ ও অস্থায়ী কর্মসংস্থান পাশ (পিএলকেএস) অপব্যবহারের বিষয়টি নিয়ে বিশেষ উদ্বেগ রয়েছে। অনেক বিদেশি কর্মী অনুমোদিত খাতের বাইরে কাজ করছেন, যা দেশের আইন লঙ্ঘনের শামিল।

এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে পাশ বাতিল, দেশ থেকে বহিষ্কার এবং আইনগত ব্যবস্থা গ্রহণ।

একই সঙ্গে বৈধ পাশ ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দেওয়া নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন বিভাগ বলছে, কোনো ধরনের আপস ছাড়াই এসব অপরাধের বিরুদ্ধে মামলা পরিচালনা করা হবে, যাতে দেশের শ্রমবাজারে শৃঙ্খলা বজায় থাকে এবং বিদেশি শ্রমিকদের শোষণ প্রতিরোধ করা যায়।

সংস্থাটি আরও জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সাধারণ জনগণকে সন্দেহজনক কার্যক্রম বা অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

/এসএন