• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০২:০৯ পিএম


ইসরায়েলে ৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ১০:৩১ এএম

মিশরে সোমবার (৩ আগস্ট) ভোরে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন দেশটির পাশাপাশি দক্ষিণ ইসরাইল ও ডেড সি এলাকাতেও অনুভূত হয়েছে।মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুয়েজ শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে। তবে এখন পর্যন্ত এতে কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূমিকম্পের পর মিশরের রেড ক্রিসেন্ট যেসব প্রদেশে কম্পন অনুভূত হয়েছে, সেখানে জরুরি সাড়াদান পরিকল্পনা সক্রিয় করেছে। একই সঙ্গে যেসব ভবনে কাঠামোগত ক্ষতির লক্ষণ দেখা যাচ্ছে, সেগুলো থেকে দূরে থাকার এবং সরকারি নির্দেশনা ও হালনাগাদ তথ্য অনুসরণের আহ্বান জানানো হয়েছে।অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৫.৪ বলে জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।এদিকে, ইসরাইলের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের কাছে একটি সতর্কবার্তা পৌঁছায়। সেখানে উল্লেখ করা হয়, মিশরে রিখটার স্কেলে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড সেন্টার জানিয়েছে, দেশটিতে আরও ভূমিকম্পের আশঙ্কায় তারা কোনো সতর্কবার্তা জারি করেনি। সংস্থাটির ভাষ্য, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে সিনাই উপদ্বীপে।

সূত্র: জেরুজালেম পোস্ট

/বিএসএস