Amir Khasru Mahmud Chowdhury
Amir Khasru Mahmud Chowdhury বলেছেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করা সহজ নয়, তবে বর্তমান সরকার পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে Economic Reporters Forum-এর সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, দেশ বর্তমানে একটি কঠিন অর্থনৈতিক সময় পার করছে। দারিদ্র্যের চাপ বাড়ছে এবং অনেক ব্যবসায়ী কর্মচারীদের বেতন দিতে পারছেন না। পাশাপাশি ব্যাংক ঋণ পরিশোধেও অনেকে ব্যর্থ হচ্ছেন।
তিনি বলেন, বৈষম্য কমানোই সরকারের প্রধান লক্ষ্য। এ জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দক্ষতা উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়—কর্মমুখী দক্ষতা বাড়াতে হবে। এজন্য ভোকেশনাল শিক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ব্যবসা পরিচালনায় নানা বাধা রয়েছে, যা একটি সাধারণ রেস্টুরেন্ট চালু করতেও অনুভব করা যায়। অতীতে পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে এসব জটিলতা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এসব প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে।