কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো গো-কার্ট চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কলেজছাত্র রিজওয়ান রশীদের নিজ হাতে তৈরি গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী গো-কার্টটি পরিদর্শনের সময় তরুণ উদ্ভাবককে উৎসাহ দিতে নিজেই গাড়িটি চালিয়ে দেখেন।
জানা যায়, এইচএসসি পরীক্ষার পর নিজের জমানো টাকায় স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র এক লাখ টাকায় গো-কার্টটি তৈরি করেন রিজওয়ান রশীদ। দুই থেকে তিন মাসের প্রচেষ্টায় তৈরি এই গাড়িটি স্থানীয়ভাবে পরীক্ষিত এবং নিরাপদ ডিজাইনে নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে এগিয়ে নিতে এ ধরনের উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।