• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম


হুথিদের হামলায় ১৮ সেনা নিহতের কথা স্বীকার করল ইয়েমেন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ আগস্ট ২০২৬ ৮:০৬ এএম

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলায় ইয়েমেনের ১৮ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

শুক্রবার (৭ আগস্ট) ইয়েমেনের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ১৭ জন সৈন্য এবং একজন কর্মকর্তা রয়েছেন।

এর আগে জানা যায়, হুথি বিদ্রোহীরা মারিব ও হাদরামৌত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের জরুরি বাহিনীর পরিচালিত কয়েকটি সামরিক শিবিরে হামলা চালায়।

ইয়েমেনের যৌথ অভিযান কমান্ড এক বিবৃতিতে জানায়, হামলার পরও সশস্ত্র বাহিনীর সব ইউনিট পূর্ণ প্রস্তুতি ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা তাদের জাতীয় দায়িত্ব পালনে বাধা দিতে পারবে না। বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুদ্ধার এবং দেশের পুরো ভূখণ্ডে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের অঙ্গীকার আরও দৃঢ় করবে।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। এই সংঘাতের কারণে দেশটিতে দীর্ঘস্থায়ী মানবিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা

/এএসএফ