• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ এএম


রাষ্ট্রপতি পদের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুলের নাম!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ১০:৩২ এএম

দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি কে হবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে।

বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে, রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং দীর্ঘদিনের নেতৃত্বের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হতে পারে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের একটি অংশ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দেখতে আগ্রহী। একই সঙ্গে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

তবে রাষ্ট্রপতি পদে কে মনোনয়ন পাবেন বা এ বিষয়ে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, সে বিষয়ে এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

/এএসএফ