• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ এএম


‘ইসলামবি/দ্বে/ষে/র বি/রু/দ্ধে আবদুল আল-সাইয়েদের এই জয় নতুন রাজনীতির বার্তা’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ নভেম্বর ২০২৬ ৮:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম আমেরিকান সিনেটর হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী ডা. আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।তিনি বলেছেন, পশ্চিমা বিশ্বে তীব্র ইসলামবিদ্বেষ এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পরিচালিত নেতিবাচক প্রচারণার বিপরীতে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই বিজয় নতুন রাজনৈতিক ধারার বার্তা দিচ্ছে। একই সঙ্গে বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য এটি অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।ডাকসু ভিপি বলেন, যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে আবদুল আল-সাইয়েদের অভূতপূর্ব রাজনৈতিক যাত্রা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছেন। তাঁর ভাষায়, এই অর্জন সত্যিই বিস্ময়কর। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বে মুসলিম পরিচয় নিয়ে বসবাস করা এবং প্রকাশ্য রাজনীতি কিংবা নাগরিক জীবনে সক্রিয় থাকা অত্যন্ত প্রতিকূল হয়ে উঠেছিল।সাদিক কায়েম বলেন, এমন বৈরী পরিস্থিতির মধ্যেও আবদুল আল-সাইয়েদ, ইলহান ওমর, জোহরান মামদানি ও রাশিদা তালিবের মতো ব্যক্তিত্বরা নিজেদের যোগ্যতা ও রাজনৈতিক অবস্থানের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছেন। তাঁরা শুধু পশ্চিমা বিশ্বের সংখ্যালঘু মুসলিমদের কাছেই নন, বরং প্রাচ্যের প্রতিটি মুক্তিকামী মানুষের কাছেও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।তিনি আরও বলেন, ক্রমবর্ধমান বর্ণবাদ ও ইসলামবিদ্বেষের প্রতিকূল পরিবেশেও নিজস্ব ধর্মীয় ও জাতিগত পরিচয় অক্ষুণ্ণ রেখে যে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়া সম্ভব, এসব ব্যক্তিত্ব তা প্রমাণ করেছেন।আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়ে সাদিক কায়েম আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মিশিগান অথবা ঢাকায় তাঁদের মধ্যে পারস্পরিক সাক্ষাতের সুযোগ তৈরি হবে।

/বিএসএস