• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:২০ পিএম


যুক্তরাষ্ট্রের চাপে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান স্থগিত করল ইসরাইল!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুলাই ২০২৬ ১২:২৭ পিএম

যুক্তরাষ্ট্রের চাপের মুখে দক্ষিণ লেবাননে পরিচালিত একটি ‘সংবেদনশীল সামরিক অভিযান’ সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছে ইসরাইল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরাইলের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই বৈঠককে সামনে রেখেই ইসরাইল এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এদিকে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরাইলি সেনাদের ধাপে ধাপে প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে কোন ধরনের সামরিক অভিযান স্থগিত করা হয়েছে কিংবা ঠিক কোন কোন এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, ইসরাইল-লেবানন সীমান্তে চলমান উত্তেজনা কমানো এবং আসন্ন আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কূটনৈতিক তৎপরতার মধ্যেই এ সিদ্ধান্ত সামনে আসায় বিষয়টি নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: সামা টিভি

/এএসএফ