• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম


হ্যাকারদের হাত থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার গুরুত্বপূর্ণ উপায়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ৬:০৪ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp এখন প্রায় সবারই দৈনন্দিন জীবনের অংশ। বন্ধু, পরিবার ও সহকর্মীদের সঙ্গে চ্যাট, ছবি, ভিডিও ও ফাইল আদান-প্রদান—সবই চলছে এই প্ল্যাটফর্মে। তবে একই সঙ্গে বাড়ছে হ্যাকিং ও অনলাইন প্রতারণার ঝুঁকি। তাই অ্যাকাউন্ট নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। নিচে গুরুত্বপূর্ণ কিছু সুরক্ষার উপায় দেওয়া হলো—

টু-স্টেপ অথেনটিকেশন
এই ফিচার চালু করলে হোয়াটসঅ্যাপে লগইন বা রিসেট করার সময় ৬ সংখ্যার একটি পিন চাওয়া হয়। ফলে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কেউ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে না।

ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি ও টাচ আইডি লক
আইফোনে ফেস আইডি বা টাচ আইডি এবং অ্যান্ড্রয়েডে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করে অ্যাপটি আরও সুরক্ষিত রাখা যায়। এতে অন্য কেউ সহজে অ্যাপ খুলতে পারে না।

ডিসঅ্যাপিয়ারিং মেসেজ
এই ফিচার চালু করলে নির্দিষ্ট সময় পর (২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন) চ্যাট স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। এতে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি কমে।

ভিউ ওয়ান্স ফিচার
এই সুবিধায় পাঠানো ছবি বা ভিডিও একবার দেখার পরই স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়, ফলে গোপনীয়তা বজায় থাকে।

এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ
ব্যাকআপকে আরও নিরাপদ করতে গুগল ড্রাইভ বা আইক্লাউডে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করা যায়। এতে মেসেজ ও মিডিয়া এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষিত থাকে।

গ্রুপ প্রাইভেসি সেটিংস
এই সেটিংসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় কে গ্রুপে যোগ দিতে পারবে এবং কে ইনভাইট পাঠাতে পারবে। এতে অপ্রয়োজনীয় বা অচেনা সদস্যদের প্রবেশ ঠেকানো যায়।

অ্যাডমিন কন্ট্রোল
গ্রুপ অ্যাডমিন নির্ধারণ করতে পারেন কে মেসেজ পাঠাতে পারবে বা কোন সেটিং পরিবর্তন করা যাবে। এতে গ্রুপ ব্যবস্থাপনা আরও নিরাপদ হয়।

সব মিলিয়ে এসব নিরাপত্তা ফিচার ব্যবহার করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অনেক বেশি সুরক্ষিত রাখা সম্ভব।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া