• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৩ এএম


রাতের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ মে ২০২৬ ১১:২৪ পিএম

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় রাতের মধ্যে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৬ মে) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে রাজধানীর কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও উল্লেখ করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ।

এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

/এসএন